শিরোনাম
Passenger Voice | ০৫:১৩ পিএম, ২০২২-১০-১১
স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ধানমন্ডি শাখার শিক্ষার্থী ও অভিভাবকরা সড়ক আটকিয়ে বিক্ষোভ করছে।
মঙ্গলবার দুপুর ১২টা থেকে ধানমন্ডির অরচার্ড পয়েন্টের সামনে কয়েকশ শিক্ষার্থী ও অভিভাবক মিরপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। বেলা ২টার পরও সেখানে বিক্ষোভ চলছিল। এতে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকরাও বিক্ষোভে অংশ নিয়েছেন। তাদের সড়ক ছেড়ে দেওয়ার জন্য বোঝানো হচ্ছে। কিন্তু তারা সড়ক থেকে যাচ্ছেন না।
প্যা.ভ/তা
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত