শিরোনাম
Passenger Voice | ১২:১৭ পিএম, ২০২২-১০-১১
দেশের প্রথম ছয় লেনের কালনা তথা ‘মধুমতি’ সেতুর দ্বার খুলেছে। ইতোমধ্যে সেতুটি দিয়ে যানবাহন পারাপার শুরু হয়েছে।
সোমবার (১০ অক্টোবর) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও-কনফারেন্সের মাধ্যমে সেতুটি উদ্বোধন করেন। এ খবরে আনন্দে ভাসছে নড়াইল, যশোর, বেনাপোল, খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোটি মানুষ।
জানা গেছে, সোমবার দুপুরে উদ্বোধনের পর অপেক্ষা ছিল আনুষ্ঠানিকভাবে যানবাহন পারাপারের। সময় নির্ধারিত ছিল সোমবার রাত ১২টা। তবে সে সময়ের ঘণ্টা খানেক আগ থেকেই সেতুর টোল ঘরের দুই প্রান্তে জড়ো হতে থাকে যানবাহন। এরপর রাত ১২টা ১মিনিটে মধুমতি সেতুতে যানবাহন চলাচল শুরু করে। এ ছাড়া গভীর রাতে সেতু দেখতে ভিড় জমায় হাজার হাজার মানুষ।
এদিকে সেতুটি চালু হওয়ায় ঢাকার সঙ্গে নড়াইল, যশোর, খুলনা, বেনাপোল, সাতক্ষীরাসহ বিভিন্ন অঞ্চলের সড়ক যোগাযোগ সহজ ও সাশ্রয়ের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যসহ অর্থনীতিতে ব্যাপক উন্নয়নের আশা করছেন সবাই। দীর্ঘদিনের ফেরি পারাপারের দুর্ভোগ কাটিয়ে টোল দিয়ে সেতু পার হয়ে যেতে পেরে খুশি যানবাহন চালকরা।
স্থানীয়রা জানান, মধুমতি সেতু উদ্বোধনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনি প্রতিশ্রুতি পূরণ করায় উচ্ছ্বসিত দুই পারের মানুষ।
প্যা.ভ/তা
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত