শিরোনাম
Passenger Voice | ০২:৫৩ পিএম, ২০২০-০৪-০৬
করোনা পরিস্থিতিতে বেকার হয়ে পড়া পরিবহণ শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে নরসিংদী জেলা পুলিশ। মঙ্গলবার (৩১ মার্চ) রাতে নরসিংদী সদর উপজেলার সাহেপ্রতাব ও পৌর এলাকার নতুন বাসস্ট্যান্ড এলাকার তিন শতাধিক পরিবহণ শ্রমিকদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার।
জেলা পুলিশের নিজস্ব তহবিল থেকে এসব খাদ্যসামগ্রী বিতরণের সময় নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান, শফিউর রহমান, বেলাল হোসাইন, শাহেদ আহমেদ, জেলা কমিউনিটি পুলিশের সভাপতি ড. মশিউর রহমান মৃধা, জেলা ট্রাক শ্রমিক সমিতির সভাপতি জাকির হোসেন মৃধা, বাস মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলমসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
করোনা পরিস্থিতির শুরু থেকেই জেলা পুলিশের নানামূখী কার্যক্রম অব্যাহত আছে জানিয়ে শেষ পর্যন্ত সাধ্যমত জনগণের পাশে থাকার অভিমত ব্যক্ত করেন পুলিশ সুপার।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত