শিরোনাম
Entertainment desk | ০২:৫৭ পিএম, ২০২২-০৯-২৭
ঢাকাই সিনেমার আলোচিত তারকা দম্পতি পরীমনি ও শরিফুল রাজ। গত মাসের ১০ তারিখ তাদের ঘরে রাজ্য নামে এক পুত্রসন্তান এসেছে। এই তারকা দম্পতিকে শুভেচ্ছা এবং সন্তানের জন্য দোয়া চেয়ে শোবিজের অনেক তারকাশিল্পী ফেসবুকে স্ট্যাটাস দেয়। এমনকি তাদের বাসায় ছুটেও যান অনেকে।
এবার রাজ্যের জন্য বাহারি উপহার নিয়ে রাজ-পরীর বাসায় ছুটে গেলেন ঢালিউড কুইন' খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস। আর এ তথ্য ফেসবুকের মাধ্যমে জানিয়েছেন পরী নিজেই।
ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এই মানুষটা একটা ভালোবাসা। আমার ডেলিভারির দিন এই মানুষটাই প্রথম ছুটে গিয়েছিল হসপিটালে…। সেদিন আবার নিজের হাতে এত্তসব মজার নিরামিষ করে নিয়ে এলো। রাজ্যের জন্যে দুই হাত ভরে কত উপহার!’
অপুর প্রতি ভালোবাসা প্রকাশ করে পরী লিখেছেন, ‘তুমি একটা মায়া কিন্তু। ভালোবাসি অপুদি।’
সঙ্গে অপু বিশ্বাসের প্রযোজনায় নতুন সিনেমা ‘লাল শাড়ি’র জন্য শুভ কামনাও জানান পরী।
এদিকে, ‘লাল শাড়ি’র জন্য সরকারি অনুদান পেয়েছেন অপু বিশ্বাস। এটি নির্মাণ করবেন বন্ধন বিশ্বাস। সিনেমার চিত্রনাট্য লেখা হয়েছে ঐতিহ্যবাহী তাঁতশিল্প নিয়ে। শিগগিরই এর শুটিং শুরু হবে।
প্যা.ভ/তা
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত