শিরোনাম
Entertainment desk | ১২:৩৭ পিএম, ২০২২-০৯-২৬
‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’। হ্যা, বিয়ে করতে যাচ্ছেন এই দুইজন। বিয়ের দিনক্ষণও ঠিক করে ফেলেছেন তাঁরা। এ বছরের শেষেই এক হতে যাচ্ছে চার হাত।
তবে বিয়েটা হচ্ছে সিনেমায়, বাস্তবে নয়।
টলিউডের জনপ্রিয় তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের আগামী সিনেমার নাম এটি। সিনেমার নামেই এমন চমক! বাকিটা কি হবে, নিশ্চয়ই বোঝা যাচ্ছে।
প্রসেনজিৎ ও ঋতুপর্ণা সেনগুপ্ত’র জুটি দর্শক মহলে বরাবরই আকর্ষণের তুঙ্গে থাকে। বিশেষত এই সিনেমাটি ঘোষণার পর থেকে উত্তেজনার পারদ অনেকটাই বেশি। অনেক দিন ধরেই সকলের মনে প্রশ্ন প্রসেনজিৎ ঋতুপর্ণার বিয়ের তারিখটা কবে? কলকাতার একটি গণমাধ্যমের সূত্র মতে, নভেম্বরের ২৫ তারিখ বিয়ের দিন পাকা করা হয়েছ। অর্থাৎ সেদিন মুক্তি পাচ্ছে সিনেমাটি। বছরের শেষে আবারো পর্দায় পুরনো ম্যাজিক দেখবেন দর্শক।
এই সিনেমাটিতে প্রসেনজিৎ-ঋতুপর্ণার নতুন রসায়ন দেখতে পাবে দর্শক। সেই সঙ্গে আরো দুইজনকে এই সিনেমায় দেখা যেতে পারে, টলিউডে এমনটাই গুঞ্জন রয়েছে। সূত্র বলছে, যদিও প্রসেনজিৎ ঋতুপর্ণাকেই এখন অবধি দেখা যাচ্ছে তবে সিনেমার অনেকটা অংশ জুড়ে রয়েছেন অভিনেতা ঋষভ বসু। এই সিনেমার হাত ধরে বড় পর্দায় আরো একজনকে দেখবেন দর্শকরা। তিনি ছোট পর্দার জনপ্রিয় মুখ ঈপ্সিতা মুখোপাধ্যায়। সম্রাট শর্মা পরিচালিত এই সিনেমাটি চমকে পরিপূর্ণ। এই প্রসঙ্গে এই মুহূর্তে কোনো কথা বলতে রাজি নন পরিচালক।
প্যা.ভ/তা
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত