পটিয়া বোয়ালখালি সড়কের নাম হলো ‘প্রীতিলতা সড়ক’

Passenger Voice    |    ১২:২৬ পিএম, ২০২২-০৯-২৬


পটিয়া বোয়ালখালি সড়কের নাম হলো ‘প্রীতিলতা সড়ক’

চট্টগ্রামের পটিয়া থেকে বোয়ালখালী পর্যন্ত ১২ কিলোমিটার জেলা মহাসড়কের নাম ব্রিটিশ বিরোধী আন্দোলনের কর্মী প্রীতিলতার নামে নামকরণ করেছে সরকার।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নামকরণ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সড়ক ও জনপথ অধিদপ্তরের দোহাজারী সড়ক বিভাগাধীন পটিয়া বোয়ালখালী (কানুনগোপাড়া) ১২ কিলোমিটার দীর্ঘ (চেইনেজ ০০+০০ থেকে ১২+০০০ মিটার পর্যন্ত) জেলা মহাসড়কের (জেড-১০৫৯) নাম ‘প্রীতিলতা সড়ক’ নামে সরকার নামকরণ করা হলো।

জনস্বার্থে জারীকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে প্রজ্ঞাপনে।

প্যা.ভ/ম