চট্টগ্রামের ভাটিয়ারিতে বিজয় এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত

Passenger Voice    |    ০২:৩৫ পিএম, ২০২২-০৯-২৪


চট্টগ্রামের ভাটিয়ারিতে বিজয় এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত

চট্টগ্রামের ভাটিয়ারীতে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। শনিবার সকাল ৯টা ৪০ মিনিটে ভাটিয়ারি স্টেশনে এ ঘটনা ঘটে।

রেলওয়ে পরিবহনের এক কর্মকর্তা বলেন, স্টেশন ক্রস করার সময় অতিরিক্ত লাইনে থাকা অবস্থায় বগিটি লাইনচ্যুত হয়েছে। আরেকটি লাইন সচল আছে।

অতিরিক্ত বিভাগীয় পরিবহন কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, এই দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। লাইনচ্যুত বগিটি উদ্ধারে কাজ চলছে।