শিরোনাম
Passenger Voice | ০১:০৬ পিএম, ২০২২-০৯-২৪
দিনাজপুর মেডিকেল কলেজের সামনে ট্রাকের ধাক্কায় দুজন পথচারী নিহত হয়েছেন। এ সময় আরও একজন আহত হয়েছেন।
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ২ পথচারী নিহত
শনিবার (২৪ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। এদিকে মকবুল আলী (৪০) নামের আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন— গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার খানপুর খানপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে মোহাম্মদ আলী (৬৫) এবং রাজিবপুর গ্রামের আজিজুল হকের ছেলে আজগার আলী (৩৫)।
স্থানীয়রা জনায়, গাইবান্ধা থেকে এসে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে সামনে তিন ব্যক্তি শহরের খোয়ারের মোড়ে আত্মীয়ের বাসায় যাওয়ার জন্য রাস্তায় দাড়িয়ে অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় ফুলবাড়ি থেকে আসা দ্রুতগতির মালবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পাশে দাড়িয়ে থাকা ব্যক্তিদের ধাক্কা দিলে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। অপরজনকে আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম বলেন, ট্রাক চালক পালিয়েছে তবে হেলপারকে আটক করা হয়েছে। ট্রাক পুলিশের হেফাজতে থানায় নেয়া হয়েছে। পরিবারে সদস্যরা এলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত