শিরোনাম
Entertainment desk | ০৮:২১ পিএম, ২০২০-০৪-০১
করোনা আতংক আজ সারাবিশ্ব জুড়ে। ইতোমধ্যে অন্যান্য দেশের মতো বাংলাদেশও বন্ধ করে দেয়া হয়েছে অফিস-আদালতসহ সব শিক্ষা প্রতিষ্ঠান।
সরকারের পাশাপাশি করোনা সচেতনায় এগিয়ে এসেছেন শোবিজ তারকারা। পাশে দাঁড়াচ্ছেন অসহায় মানুষের। সেই কাতারে আছেন চিত্রনায়িকা অপু বিশ্বাসও।
সম্প্রতি অসহায়দের সহায়তা দিয়ে ফেসবুকে লাইভ ও ছবি পোস্ট করা নিয়ে নানা জনে নানান মতামত দিচ্ছেন। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস।
তিনি বলেন, আমরা আছি এখন ফোরজির (4G) যুগে। এই সময় এসে এই ধরনের কথাগুলো বলা উচিত নয়। হাদিসে অনেক কিছুই আছে। আমরা সবকিছুই অনুসরণ করি না। তাছাড়া মানব সেবা বড় ধর্ম সেটা মনে রাখতে হবে।
তিনি আরো বলেন, আমরা আর্টিস্ট। আমাদের দেখে অন্যরা এগিয়ে আসলে ক্ষতি কি?
এদিকে কিছুদিন আগে অপু বিশ্বাস বসুন্ধরা এলাকায় ১০০ এর উপর সুবিধাবঞ্জিত মানুষের মাঝে খাবারসহ মাস্ক, স্যানিটাইজার বিতরণ করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত