শিরোনাম
Passenger Voice | ০৪:০০ পিএম, ২০২২-০৯-০৭
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলী দীর্ঘদিন আড়ালে থেকে আবারও সিনেমায় নিয়মিত হয়েছেন। নতুন নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। এবার নতুন নায়কের সঙ্গে জুটি বাঁধলেন বুবলী।
শুধু দর্শক বা শ্রোতা নন, ‘দিল দিল’ গানের ভক্ত নায়িকা শবনম বুবলীও। শুটিং হয়েছিল থাইল্যান্ডে। শুটিং সময় গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বুবলী। তিনি বলেন, ‘আমার ফিল্ম ক্যারিয়ারে প্রথম ‘দিল দিল’ গানের শুটিংয়ে অংশ নিই। লাঞ্চের সময় আমার ক্ষেত্রে মজার ঘটনা ঘটে। বিশেষ করে দেশের বাইরে গেলে সেখানকার লোকাল খাবার ট্রাই করি। পাশাপাশি লাঞ্চ বা ডিনারে খাবার হিসেবে ভাতের সঙ্গে কাঁচা মরিচ থাকতেই হয়। থাইল্যান্ডের খাবার খেলাম। ভালো লাগল। কিন্তু আমার কাছে মনে হচ্ছে, একটু ভাত খেতে পারলে ভালো হতো। ভাত খেয়ে রেস্ট করে তারপর শুটিং শুরু করব। সেই সময় ভাত ও কাঁচা মরিচের জন্য মনটাও খারাপ ছিল। আমার মন খারাপটা লক্ষ্য করেন সহ অভিনেতা শাকিব খান।’
শৈশব থেকেই বুবলী প্রচণ্ড ঝাল খেতে পছন্দ করেন। বাসায় সেভাবেই তার জন্য রান্না করা হতো। তার খাবারের প্লেটেও ৭/৮টি কাঁচা মরিচ থাকা চাই–ই। তা না হলে যেন খাবার হজম হয় না। শুটিং শুরুর পরও সেই অভ্যাস রয়ে গেছে। শুটিংয়ে গিয়েও খাবারের প্লেটে আগে কাঁচা মরিচ নেন। তার এই ভাত ও কাঁচা মরিচ খাওয়ার অভ্যাস আগে থেকেই জানতেন শাকিব খান ও পরিচালকসহ শুটিং ইউনিটের অনেকে। সেই কারণে খাবার সময় বুবলীর মুখ দেখে বিষয়টা বুঝে গিয়েছিলেন শাকিব খান, জানালেন বুবলী।
বুবলী বলেন, ‘শাকিব খান বলেছিলেন, ম্যাডামের মনে হয় রাইস আর কাঁচা মরিচ লাগবে, না হলে তো পটকা মাছের মতো মুখ ফুলিয়ে রাখবে (হাসি)। তখন সবাই মিলে হাসছিল। আমার খাবারে ভাত আর কাঁচা মরিচ খাওয়ার অভ্যাস আছে। ঘটনাটা শেয়ার করার কারণ, বেশির ভাগ কাজে আসলে কষ্টটাই বেশি থাকে। মজার স্মৃতি কমই থাকে। তবে কষ্টটা সার্থক হয় দর্শকদের ভালোবাসায়।
বুবলী আরও জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে তেমন একটা সরব নন তিনি। তেমন একটা ফেসবুক লাইভেও আসা হয় না তার। তবে এবার আড়াল ভেঙে হঠাৎ তার লাইভে আসার কারণ ভক্তদের কাছে কৃতজ্ঞতা জানানো।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত