অসহায়দের মাঝে চান্দগাঁও ছাত্রলীগের খাদ্য সামগ্রী বিতরণ

Tanjin Tanju    |    ০২:৫৮ পিএম, ২০২০-০৩-২৯


অসহায়দের মাঝে চান্দগাঁও ছাত্রলীগের খাদ্য সামগ্রী বিতরণ

 

বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচন পরিচালনা উপকমিটির সম্মানিত সদস্য ও নগর ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক আরশেদুল আলম বাচ্চু ভাইয়ের দিক নির্দেশনায় করোনা ভাইরাস প্রতিরোধ জনগনকে সচেতন হওয়ার আহবান জানিয়ে ওমরগনি এম.ই.এস কলেজ ছাত্রলীগ নেতা ও চান্দগাঁও থানা ছাত্রলীগের সহ-সভাপতি আবু সাঈদ মুন্নার নেতৃত্বে  বিভিন্ন জনহিতকর কর্মসূচি ও অসহায় দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।এসময় জনগনের মাঝে খাদ্যসামগ্রী বিতরনের পাশাপাশি সবাই যেনো সরকারের নিয়ম মেনে ঘরে থাকেন। করোনা প্রতিরোধে নিজেকে ও প্রতিবেশীকে সচেতন হওয়ার অনুরোধ জানানো হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন চান্দগাঁও থানা ছাত্রলীগ নেতা মোহাম্মদ আকাশ, রাইসুল হামিদ, বিপুল দাশ, সজিত হাসান প্রমুখ।