শিরোনাম
Passenger Voice | ১২:৪৭ পিএম, ২০২২-০৯-০২
চুক্তির মেয়াদ শেষ হওয়ায় পদ্মা সেতুর নিরাপত্তার দায়িত্ব থেকে সরে গেছে সেনাবাহিনী। তাদের স্থলে বৃহস্পতিবার এ দায়িত্বে নিয়োজিত হয়েছে আনসার বাহিনী। সেতুর নির্বাহী প্রকৌশলী সৈয়দ রজব আলী জানান, সেনাবাহিনীর সঙ্গে সেতু কর্তৃপক্ষের চুক্তি ছিল গত ৩১ আগস্ট পর্যন্ত। চুক্তির মেয়াদ না বাড়ায় সেনাবাহিনী ব্যারাকে ফিরে গেছে। সেতুর নিরাপত্তা, রক্ষণাবেক্ষণ এবং টোল আদায়ের জন্য বিদেশি ঠিকাদার নিয়োগ করা হয়েছে। তারা সেতুর নিরাপত্তাও নিশ্চিত করবে। তাদের অধীনে এখন আনসার বাহিনী নিরাপত্তার দায়িত্ব পালন করবে।
২০১২ সালে পদ্মা সেতুর অ্যাপ্রোচ সড়ক নির্মাণ কাজ শুরুর সময় থেকেই নিরাপত্তায় কাজ করছিল সেনাবাহিনী। সব মিলিয়ে সেনাবাহিনী টানা প্রায় ১০ বছর এই দায়িত্ব পালন করে। এখন তারা সেতুর দুই প্রান্তে শেখ রাসেল সেনানিবাসেই অবস্থান করবে।
সেনাবাহিনীর এক কর্মকর্তা জানান, তাঁদের প্রায় তিন হাজার সদস্য সেতুর নিরাপত্তায় নিয়োজিত ছিলেন। চুক্তির মেয়াদ শেষ হওয়ায় সেতুতে টহল এবং পদ্মায় টহল সরিয়ে নেওয়া হয়েছে। আবার ডাক পড়লে এই গুরুদায়িত্বে যেকোনো সময় ফিরতে প্রস্তুত সেনাবাহিনী।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত