শিরোনাম
Entertainment desk | ০৫:০৯ পিএম, ২০২২-০৮-৩০
বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর সিং। অভিনয় করছেন নিয়মিত। তার অভিনীত সিনেমার জন্য বারবার খবরের শিরোনাম হলেও এবার এক ব্যতিক্রম ফটোশুটের কারণে খবর হতে হয় তাকে।
সম্প্রতি ‘পেপার ম্যাগাজিন’র এক ফটোশুটে তিনি পুরো নগ্ন হয়ে অংশ নেন। এরপর সেই ছবি প্রকাশ্যে আসলে শুরু হয় নেটমাধ্যমে আলোচনা-সমালোচনা।
শুধু তর্কেই থেমে থাকেনি, এই ফটোশুটের কারণে প্রথমে থানায় অভিযোগ, পরবর্তীতে এক নারী তার বিরুদ্ধে মামলাও দায়ের করেন।
সে সময় অশ্লীলতার অভিযোগে অভিনেতার নামে চেম্বুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল।
সেই মামলার কারণে গত ২২ আগস্ট তাকে থানায় হাজিরা দিতে সমন পাঠানো হয়েছিল। কিন্তু থানায় যাননি এই অভিনেতা। বরং আরও সময় চেয়ে নেন তিনি। অবশেষে সশরীরে থানায় হাজির হলেন রণবীর সিং।
ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায় সোমবার (২৯ আগস্ট) সকাল ৭টার দিকে মুম্বাইয়ের চেম্বুর থানায় হাজির হন রণবীর। সেখানে তার বয়ান রেকর্ড করা হয়।
সকাল সাড়ে ৯টার দিকে থানা থেকে বেরিয়ে যান এই অভিনেতা। প্রয়োজনে আবারও রণবীরকে থানায় ডেকে পাঠাতে পারেন বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা।
ভারতীয় দণ্ডবিধির ২৯২, ২৯৩, ৫০৯ এবং আইটি আইনের ৬৭ (এ) ধারায় রণবীরের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।মামলার বিষয়ে মুম্বাই পুলিশ রণবীরকে থানায় তলব করেছিল।
প্রসঙ্গত, খোলামেলা দৃশ্যে এবারই প্রথম নয়। এর আগে ২০১৬ সালে বেফিকরে ছবির দৃশ্যে অর্ধনগ্ন দেখা গেছে। বলিউডের হালের জনপ্রিয় নায়ক রণবীর ক্যামেরার সামনে সবসময় সাহসী, যা স্ত্রী দীপিকার বেশ পছন্দেরও বটে।
এদিকে সমালোচকরা নগ্ন ছবি নিয়ে আলোচনা করলেও চিন্তিত নন রণবীর সিং। তিনি তার মতোই ফটোশুটের প্রচার করে যাচ্ছেন নিয়মিত। নগ্ন হয়ে ফটোশুটের পাচ্ছেন নতুন নতুন প্রস্তাব।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত