শিরোনাম
Entertainment desk | ১১:০৯ এএম, ২০২২-০৮-২৬
অভিনেত্রী ও মডেল তানজিন তিশাকে মুগ্ধ করে একসঙ্গে নৈশভোজের সুযোগ পাওয়া যাবে। এজন্য আগ্রহীদের অ্যামেরিকান স্টাইলে নিজের ড্যাশিং লুকের স্টাইলিশ করতে হবে। অংশগ্রহণকারীদের মধ্য থেকে সেরা স্টাইলের অধিকারী ৩০ জন প্রতিযোগী পরবর্তী রাউন্ডের জন্য নির্বাচিত হবেন এবং তিশার সাথে সামনাসামনি দেখা করে তাকে মুগ্ধ করার সুযোগ পাবেন। এদের মধ্য থেকে যিনি তিশাকে সবচেয়ে বেশি মুগ্ধ করতে পারবেন তিনি পাবেন তিশার সাথে ডিনারে যাওয়ার সুযোগ।
সম্প্রতি ফেইসবুকে একটি ভিডিও বার্তার মাধ্যমে ভক্তদের এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করে তাকে ইম্প্রেস করার আহ্বান জানান তিশা। ২১ জুলাই থেকে শুরু হওয়া ক্যাম্পেইনটিতে অংশ নিতে তিশার আপলোডকৃত ভিডিওর কমেন্ট সেকশনে অথবা সরাসরি স্টুডিও এক্স-এর ফেইসবুক পেইজের ইনবক্সে #ImpressTanjinTisha, #StudioX I #AmericanStyle এই তিনটি হ্যাশট্যাগ ব্যবহার করে অ্যামেরিকান স্টাইলে নিজের ড্যাশিং লুকের স্টাইলিশ একটি ছবি জমা দিতে হবে।
ক্যাম্পেইন সম্পর্কে বিস্তারিত জানতে স্টুডিও এক্স-এর ফেসবুক পেইজ থেকে ঘুরে আসুন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত