খুলনায় ট্রাকচাপায় প্রাণ গেল দুই তরুণের

Passenger Voice    |    ১০:৫৮ এএম, ২০২২-০৮-২৬


খুলনায় ট্রাকচাপায় প্রাণ গেল দুই তরুণের

খুলনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী তরুণ নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে খুলনা-যশোর মহাসড়কের ফুলতলা উপজেলার রাড়িপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফুলতলা উপজেলার বেগুনবাড়িয়া গ্রামের মোশারেফ শেখের ছেলে মিনহাজ হাসান রাজ (১৭) ও অভয়নগর উপজেলার তালতালা সিরাজকাটি গ্রামের রাজিবুল ইসলাম সর্দারের ছেলে তাজবিকুর রহমান শাহাত (১৮)।

পুলিশ জানায়, সন্ধ্যায় ওই দুই কিশোর মোটরসাইকেলে ফুলতলা থেকে যশোরের অভয়নগরের দিকে যাচ্ছিলেন। রাড়িপাড়া অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা খুলনাগামী একটি ট্রাকের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় তাদের মাথা ও কোমরের ওপর দিয়ে ট্রাকের চাকা চলে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ঘটনার পরপরই ট্রাকচালক ও হেলপার ট্রাক ফেলে পালিয়ে যান। পরে নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।