শিরোনাম
Passenger Voice | ০৫:২৮ পিএম, ২০২২-০৮-২৫
চট্টগ্রােমর মাঝিরঘাট ও বাংলাবাজার ঘাটের সড়ক দখল করে অবৈধভাবে নির্মিত ২০-২৫টি পাকা দোকান উচ্ছেদ করা হয়েছে। এর ফলে বাংলাবাজার ঘাট ব্যবহারকারী ও পথচারীদের চলাচলের পথ সুগম হয়েছে।
বুধবার (২৪ আগস্ট) চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এ অভিযানে নেতৃত্ব দেন। চট্টগ্রাম জেলা পুলিশ ও ৩১ আনসার ব্যাটালিয়ন সদস্যরা অভিযানে সহায়তা করেন।
অভিযানে অংশ নেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম, চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মুহাম্মদ আবুল হাশেম।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত