শিরোনাম
Entertainment desk | ০২:০৮ পিএম, ২০২২-০৮-২৪
দীর্ঘ ৯ মাস যুক্তরাষ্ট্র বসবাস শেষে শাকিব খান যেদিন দেশে ফিরলেন ঠিক সেদিনই ঢাকা ছাড়লেন তার প্রাক্তন স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাস। একমাত্র পুত্র আব্রাম খান জয়কে বাবার কাছে রেখে কলকাতায় উড়াল দেন তিনি। সেখানে তার অভিনীত শর্টকাট নামে একটি ছবি মুক্তির অপেক্ষায়। সেই ছবির প্রচারণায়তেই কলকাতায় যাওয়া তার।
সেখানে নতুন ছবির প্রচারণায় গিয়ে ব্যক্তিগত জীবনের নানা অধ্যায় নিয়েও কথা বলছেন তিনি। আনন্দবাজার পত্রিকার সাক্ষাৎকারে অপু জানিয়েছেন দ্রুত বিয়ে করেছে ফেলেছিলেন তিনি, ভুল করে মা হয়েছেন।
অপু বিশ্বাসের কাছে প্রশ্ন রাখা হয়েছিল, জীবনের এই যাত্রাপথে কোন ঘটনা না ঘটলে আপনি খুশি হতেন? অপু উত্তর দিয়েছেন, ‘অবশ্যই বলব, শাকিব খানের সঙ্গে বিয়েটা। এত দ্রুত বিয়ে, দ্রুত বাচ্চা—সবটাই তাড়াতাড়ি করে ফেলেছি। এটা যদি সময় নিয়ে করতাম, বুঝে করতাম তা হলে ভালো হতো।’
কোন ঘটনায় খুশি হয়েছেন, এমন প্রশ্নে অপুর উত্তর, ‘মা হয়েছি। ভুল করে হলেও...।’
কলকাতার জনপ্রিয় কণ্ঠশিল্পী নচিকেতার লেখা গল্প নিয়ে নির্মিত হয়েছে 'শর্টকাট'। পরিচালনা করেছেন সুবীর মণ্ডল। এতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন গৌরব চক্রবর্তী। এছাড়া আরও অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, সুমন্ত মুখোপাধ্যায়, চন্দন সেন, শঙ্কর দেবনাথ, রাজশ্রী ভৌমিক, বিশ্বনাথ বসুসহ অনেকেই।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত