৯১ বার পেছালো সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন

Passenger Voice    |    ০১:৪৯ পিএম, ২০২২-০৮-২৪


৯১ বার পেছালো সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ২৬ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। এ নিয়ে ৯১ বার পেছাল এ মামলার তদন্ত প্রতিবেদন।

আজ বুধবার ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারীর আদালত তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন এ দিন ধার্য করেন। এদিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল।

তদন্ত সংস্থা র‌্যাব প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য আদালত তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নতুন এদিন ধার্য করেন।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে হত্যা করা হয়। এরপর নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন। বর্তমানে র‍্যাব এ মামলাটি তদন্ত করছে।