শিরোনাম
Passenger Voice | ০১:১৮ পিএম, ২০২২-০৮-২৪
ময়মনসিংহের শম্ভুগঞ্জে জ্বলন্ত বিটুমিনবাহী গাড়ি উল্টে আগুন লেগে শাহজাহান মিয়া (৩৫) নামে এক চালক দগ্ধ হয়েছেন।
বুধবার (২৪ আগস্ট) সকাল ৮টায় শম্ভুগঞ্জ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। শাহজাহান মিয়া রশিদপুর এলাকার শহীদ মিয়ার ছেলে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, সকালে চালক শাহজাহান মিয়া বিটুমিন নিয়ে শম্ভুগঞ্জ মোড়ে আসতেই চাকা ফেটে গাড়ি উল্টে আগুন লেগে যায়। প্রাণে বাঁচতে গাড়ি থেকে লাফিয়ে নামার সময় তার শরীরের বিভিন্ন স্থান আগুনে পুড়ে গেছে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
তিনি আরও জানান, গুরুতর আহত শাহজাহান মিয়াকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় স্থানান্তর করেছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত