শিরোনাম
Passenger Voice | ০৫:০৮ পিএম, ২০২২-০৮-২৩
আন্তর্জাতিক রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার তাদের মোটো সেবা চালু করেছে গাজীপুর ও নাটোরে। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এ তথ্য জানায়।
উবার জানিয়েছে, তাদের প্ল্যাটফর্মে রেন্টাল, সিএনজি, ইন্টারসিটি, কানেক্ট, মটো ইত্যাদির মতো দুই, তিন ও চার চাকার সেবা আছে। বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, বগুড়া, বাগেরহাট, বরিশাল, রংপুর, ময়মনসিংহ, যশোর, কুমিল্লা, মৌলভীবাজার, নীলফামারী, শ্রীমঙ্গল, ফেনী, দিনাজপুর, খুলনা ও কক্সবাজারে উবারের সেবা চালু আছে। এবার তারা গাজীপুর ও নাটোরে মোটো সেবা চালু করেছে।
এ নিয়ে দেশের আট বিভাগের ২০টি শহরে উবারের সেবা পাওয়া যাবে। দেশের ২০টি শহরে উবার মটো, ৫টি শহরে উবারএক্স, ১টি শহরে উবার প্রিমিয়ার, ৩টি শহরে উবার সিএনজি, ৩টি শহরে রেন্টাল, ৪টি শহরে ইন্টারসিটি ও ২টি শহরে উবারএক্সএল চালু আছে।
উবারের বাংলাদেশ ও পূর্ব ভারত প্রধান মো. আরমানুর রহমান বলেন, ‘উবারের কাছে কমিউনিটি খুবই গুরুত্বপূর্ণ। গ্রাহকদের যাতায়াতের চাহিদা পূরণে দ্বিগুণ উদ্যমে কাজ করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন।’
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত