শিরোনাম
Entertainment desk | ০৪:১৪ পিএম, ২০২২-০৮-২০
তারকা দম্পতি রাজ-পরীর কোলজুড়ে এসেছে ফুটফুটে পুত্রসন্তান। নিজেদের প্রথম সন্তান রাজ্যকে নিয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তারা।
এদিকে রাজ্যকে দেখার জন্য তাদের বাসায় যান আরেক তারকা দম্পতি রিয়াজ-তিনা। এছাড়া নিপূণ ও জেসমিনও গিয়েছেন পরীমনির বাসায়। তারা নবাগত সন্তানের জন্য দোয়া করে এসেছেন।
রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বুধবার সকালে বাড়ি ফেরেন রাজ-পরী। গত ১০ আগস্ট সন্তানের জন্ম দেন পরীমনি। নাম রাখেন শাহীম মুহাম্মদ রাজ্য।
গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেছিলেন পরীমনি ও শরিফুল রাজ। খবরটি তারা প্রকাশ্যে আনেন চলতি বছরের ১০ জানুয়ারি। একই দিন সন্তান ধারণের সুখবরও দেন তারা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত