শিরোনাম
Entertainment desk | ০১:৩৯ পিএম, ২০২২-০৮-১৮
জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও বেশ সরব তিনি। জানিয়ে থাকেন অভিনয়ের সবশেষ কাজ আর ব্যক্তিজীবনের নানা কথা। শুধু তাই নয়, দেশের সমসাময়িক নানা বিষয় নিয়েও কথা বলতে দেখা যায় এই চিত্রনায়ককে।
সম্প্রতি মুরগির ডিমের দাম বৃদ্ধি পাওয়া ডিম খাওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে এক স্ট্যাটাস দেন ওমর সানী। এবার তিনি ভক্তদের পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার আহ্বান জানালেন। আজ বৃহস্পতিবার সকালে ফেসবুকে এই অভিনেতা জানান, যারা তাকে অনুসরণ করেন তারা যেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করেন।
ওমর সানীর ভাষ্য, ‘আমাকে যারা ফলো করেন তারা প্লিজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। আমি চেষ্টা করি, খুব ভালোভাবে ইনশাআল্লাহ। আমরা কেউই পৃথিবীতে স্থায়ীভাবে থাকব না, তাই নামাজটা শুরু করেন প্লিজ।’
এই অভিনেতা আর বলেন, ‘আমার দাদা, দাদি বেঁচে নাই, বাবা, মা নাই, আত্মীয়-স্বজনের অধিকাংশই নাই। আপনার হয়তো আছে, ভবিষ্যতে থাকবে না। অতএব আমরা যাই করি না কেন, নামাজটা জরুরি!’
সানীর এই স্ট্যাটাসে অনেক ভক্তই তাকে সমর্থন জানান। অনেকে আবার নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করবেন বলেও মন্তব্য করছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত