শাকিবকে সামনে দেখে আবেগে কেঁদে ফেললেন তরুণী

Entertainment desk    |    ০৩:৪২ পিএম, ২০২২-০৮-১৭


শাকিবকে সামনে দেখে আবেগে কেঁদে ফেললেন তরুণী

দেশে ফিরেছেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান। আজ দুপুর ১২টা ৩৮ মিনিতে দেশের মাটিতে পা রাখেন। বিমানবন্দর থেকে বের হয়েই গণমাধ্যমের মুখোমুখি হোন এ অভিনেতা।

গণমাধ্যমকর্মীরাও তাকে শুভেচ্ছা জানান।

পাশেই শত শত ভক্তের উপস্থিতিতে মুগ্ধ হোন দেশসেরা এই নায়ক।   এসময় শাকিবকে প্রথমবার সরাসরি দেখে আবেগ নিয়ন্ত্রণে রাখতে না পেরে কেঁদে ফেললেন এক তরুণী।  

জানা গেছে, তরুণীর ছোটবেলা থেকেই শাকিব খান প্রিয় নায়ক। ছোটবেলা থেকেই সরাসরি দেখার স্বপ্ন ছিল শাকিবকে। এর আগে কখনো সেই সুযোগ হয়ে না উঠলেও আজ বুধবার সেই সুযোগ মেলে। প্রিয় নায়ককে সামনাসামনি দেখে আর আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি, কেঁদে ফেলেন।

ওই তরুণী কান্নাজড়িত কণ্ঠে বলেন,‘ শাকিব খানকে ছোট থেকেই দেখার খুব ইচ্ছা ছিল। কখনো সুযোগ হয়নি বলে দেখতে পারিনি। তবে আজ দেখলাম। খুবই ভালো লাগছে আমার। তিনি ভালো থাকতে বলেছেন। ’

শাকিবের দেশে ফেরা উপলক্ষ্যে বিমানবন্দর এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায় কয়েক হাজার ভক্ত সেখানে সমবেত হয়েছেন।  

এর আগে শাকিব খানের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছিল, ইতোমধ্যে দুই হাজার ভক্ত বিমানবন্দরে উপস্থিত হবে এটা নিশ্চিত। তবে যেভাবে ভক্তরা আগ্রহ দেখাচ্ছে তাতে মনে হচ্ছে সংখ্যা আরো বাড়বে বলেই অভিমত সূত্রের।

সূত্রটি বলেছিল, দেশীয় চলচ্চিত্রের উৎকর্ষ বৃদ্ধি পেয়েছে। এখানে শাকিব খানের অনেক করণীয় রয়েছে। ভক্তরা তাই প্রিয় নায়কের কাছ থেকে আগামীর পরিকল্পনা শুনতে চায়। যার ফলে সবাই সংঘবদ্ধ হচ্ছে। কয়েক হাজার ভক্ত সমবেত হবে।

মঙ্গলবার নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে উড়াল দেন শাকিব খান। আজ দুপুরে দেশের মাটিতে পা রাখেন।