শিরোনাম
Entertainment desk | ০১:৫২ পিএম, ২০২২-০৮-১৬
সেই পোস্টে প্রভা লিখেছেন, ‘আমার জীবনে সবচেয়ে বেশি যে জিনিস দেখেছি, তা হলো- যেখানে বেশি মানুষ, সেখানেই গীবত। যদি কিছু মানুষ একত্রিত হয়, তারা অন্যের নামে গীবত করা শুরু করে দেয়।’
ভক্তদের পরামর্শ দিয়ে প্রভা লিখেছেন, ‘যখনই তুমি এমন কোনো দৃশ্য দেখবে, চেষ্টা করবে সেটা এড়িয়ে যেতে। চেষ্টা করবে, অন্য কোথাও যেতে। তাহলে তুমি পাপ থেকে নিরাপদ থাকবে, এবং যার নামে গীবত করা হচ্ছে, তার ঘৃণা থেকেও বাঁচতে পারবে। অন্যথায় তুমি কেবল সেখানে উপস্থিত থাকার কারণেই পাপী হয়ে যাবে।’
প্রভা অভিনীত ‘কাউন্টডাউন’ শিরোনামের একটি ধারাবাহিক নাটক বর্তমানে প্রচার হচ্ছে। সকাল আহমেদের পরিচালনায় নাটকটির আরটিভিতে প্রচার শুরু হয়েছে গত ৩১ মে থেকে। এতে প্রভার সঙ্গে আরও আছেন তৌসিফ মাহবুব, সজল, অর্ষা, উর্মিলা, মিশু সাব্বির, আরফান আহমেদ প্রমুখ। এ ছাড়াও নিয়মিত সিঙ্গেল নাটকে অভিনয় করছেন তিনি।
উল্লেখ্য, একটা সময় নাটকের নিয়মিত মুখ ছিলেন প্রভা। তবে ব্যক্তিগত জীবনের একটি ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েন। সেই ধাক্কা কাটিয়ে সামলে উঠতে তার অনেক সময় লেগেছিল।
এখন প্রভাকে খুব কম নাটকেই কাজ করতে দেখা যায়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত