শিরোনাম
প্রযোজকের অভিযোগ
Entertainment desk | ১১:০৮ এএম, ২০২২-০৮-১৩
ঢাকাই সিনেমার অগ্নিকন্যাখ্যাত অভিনেত্রী মাহিয়া মাহির বিরুদ্ধে ‘গুরুতর’ অভিযোগ করেছেন সরকারি অনুদানে নির্মিত ‘আশীর্বাদ’ সিনেমার সহ-প্রযোজক তাহেরা জেনিফার ফেরদৌস। মাহি শুটিংয়ের সময় শিল্পীসুলভ আচরণ করেননি। মূলত শুটিংবয় নারকেল তেল দেরিতে দেয়ায় মাহি এ ঘটনা ঘটান। এমনকি সিনেমাটি দ্রুত শেষ করতে কোনো সহযোগিতা করেননি।
বৃহস্পতিবার (১১ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন প্রযোজক। সংবাদ সম্মেলনে প্রযোজক জানান, সিনেমাটির শুটিং শেষ করার জন্যই সবকিছু তিনি মুখ বুঝে সহ্য করেছেন।
শুটিংয়ের সময় খারাপ আচরণ করেছেন মাহি উল্লেখ করে জেনিফার বলেন, ‘করোনাকালীন শুটিং করতে অনেকটাই আমাদের কষ্ট করতে হয়েছে। ওই সময়ে অনেক কলাকুশলীর অর্থনৈতিক অবস্থা শোচনীয় ছিল। ওই সময় শুটিং করছিলাম। আমার সহকারী হিসেবে একটি ছেলে ছিল। কিন্তু মাহির কারণে ওই ছেলেকে শুটিং থেকে বাদ দিতে হয়। পরে কাঁদতে কাঁদতে সেট থেকে বেরিয়ে যায় ছেলেটি।’
শুটিংবয়কে বাদ দেয়ার কারণ হিসেবে জেনিফার বলেন, ‘মাহিকে নারকেল তেল দেরিতে দেয়ায় বেঁকে বসেন তিনি। পরে ওই ছেলেকে বাদ না দিলে মাহি শুটিং করবে না বলে জানান। শেষে বাধ্য হয়ে ছেলেটিকে বাদ দিই।’
এদিকে প্রযোজকের এই অভিযোগের বিষয়ে চিত্রনায়িকা মাহিয়া মাহির মোবাইল ফোনে রিং করলেও তিনি রিসিভ করেননি।
আগামী ১৯ আগস্ট জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত