শিরোনাম
Entertainment desk | ১২:২৫ পিএম, ২০২২-০৮-১১
জন্মের কয়েক ঘণ্টা পরেই সন্তানের ছবি প্রকাশ করলেন চিত্রনায়িকা পরীমনি। আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় পরীমনি তার ব্যক্তিগত ফেসবুক পেজে ছেলেকে বুকে নিয়ে শুয়ে থাকার ছবিটি প্রকাশ করেন।
সন্তানের প্রথম ছবির সাথে নামও প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরীমনি। তিনি ক্যাপশনে লিখেছেন, ‘শাহীম মুহাম্মদ রাজ্য। তুমি পৃথিবীর জন্য আলোর বাহক হও। অভিনন্দন তোমাকে। আমাদের রাজপুত্র। ’
উল্লেখ্য, গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেছিলেন পরীমনি ও রাজ। চলতি বছরের ১০ জানুয়ারি চিত্রনায়ক শরীফুল ইসলাম রাজের সাথে নিজের বিয়ের সংবাদ জানান তিনি। সেই সাথে অনাগত সন্তানের খবরটিও জানান সাংবাদিকদের। গতকাল বুধবার (১০ আগস্ট) বিকেলে রাজধানীর একটি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন পরীমনি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত