শিরোনাম
Passenger Voice | ১২:১৯ পিএম, ২০২২-০৮-১১
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নয়াপল্টনে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি। আজ বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুর ২টায় দলীয় নেতাকর্মী নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করতে যাচ্ছে দলটি।
ঢাকা মহানগর (দক্ষিণ) বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, ‘দুপুর ২টায় সমাবেশ শুরু হবে। ’ স্মরণকালের মধ্যে সবচেয়ে বেশি মানুষ অংশ নেবে বলে জানান তিনি।
এর আগে সোমবার রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদল আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেন।
তিনি জানান, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে ও শুক্রবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত