সদলবলে করোনা রোধে কীটনাশক ছিটালেন মিরসরাইয়ের নয়ন চেয়ারম্যান

News Desk    |    ০৩:২৪ পিএম, ২০২০-০৩-২৫


সদলবলে করোনা রোধে কীটনাশক ছিটালেন মিরসরাইয়ের নয়ন চেয়ারম্যান

করোনা ভাইরাস ঝুঁকি বাড়িয়েই করোনা ভাইরাস প্রতিরোধে ইউনিয়ন এলাকায় কীটনাশক ছিটালেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও ১নং করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন। 

গত ৩ দিন ধরে তার ইউনিয়ন এলাকায় কীটনাশক ছিটানো, সাবান বিতরন, মাক্স প্রদানসহ নানান রকম জনসচেতনতা মূলক কর্মসূচি পালন করে আসছেন তিনি। তবে প্রতিটি সময়ে প্রায় ৫০ থেকে ৬০ জনের একটি বহর নিয়ে তিনি এই কাজ করছেন।  চেয়ারম্যানের সঙ্গীদের অনেকে মুখে কোনো মাস্ক বা সংক্রমণ প্রতিরোধের কোন ব্যবস্থা ছিল না।  

এদিকে চেয়ারম্যান নয়নের উদ্যোগে  নভেল করোনা ভাইরাস আতঙ্কে সকলকে নিজ ঘরে অবস্থান করতে এলাকা জুড়ে মাইকিং, প্রচারপত্র বিতরন ও জনসমাগম এগিয়ে চলার আহ্বান জানালেও সচেতনতা কার্যক্রম চালাচ্ছেন জনসমাগম বজায় রেখে।

সচেতনমহলের অভিমত, প্রকৃতপক্ষে  তারা করোনা ভাইরাস প্রতিরোধের কথা মুখে বললেও বাস্তবে কেউ তা পালন করছে না। এর ক্ষতিকর দিক কতটা ভয়াবহ হতে পারে সেই ধারনাও তাদের নেই বলে অনেকে মনে করেন।

এদিকে ৫-৭ জনের বেশি জড়ো হওয়া ঠেকাতে সেনাবাহিনীর সদস্যরা সিভিল প্রশাসনের সঙ্গে গতকাল ২৪ মার্চ থেকে মাঠে কাজ করছেন বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মো. ইলিয়াস হোসেন।

তিনি জানিয়েছেন, ‘কোনো জায়গায় অধিক লোক যাতে জড়ো হতে না পারে, ৫-৭ জনের বেশি লোক যাতে জড়ো না হয় এবং জরুরি প্রয়োজনে বের হওয়া লোকজন যাতে নির্দিষ্ট দূরত্ব মেনে চলাফেরা করে- সেটা নিশ্চিত করবে সেনাবাহিনী।

এবিষয়ে জানতে চাইলে    ১নং করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন বলেন, আমি ৩ দিন ধরে আমার ইউনিয়ন এলাকায় কীটনাশক ছিটানো,  সাবান ও মাস্ক বিতরন করে আসছি। আমি সাথে কাউকে নিয়ে যায়নি, এগুলো উৎসুক জনতা ভীড় করছিল যে। এদেরকে কথা বললেও শুনেনা।