শিরোনাম
Passenger Voice | ১১:১৮ এএম, ২০২২-০৮-০৫
পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৭ হাজার ৪৬৮ জন বীমা গ্রাহকের বীমা দাবির মোট ২৪ কোটি ৪১ লাখ ৬৮ হাজার ১৮৯ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী। সম্মানিত অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত হন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন। কোম্পানির এমডি ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বিএম ইউসুফ আলীর সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব আবদুল্যাহ হারুন পাশা, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন) মইনুল ইসলাম, সদস্য (লাইফ) কামরুল হাসান ও সদস্য (নন-লাইফ) মো. নজরুল ইসলাম, নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) ড. নাজনীন কাউসার চৌধুরী।
অনুষ্ঠান পরিচালনা করেন কোম্পানির এএমডি বিএম শওকত আলী।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত