শিরোনাম
Passenger Voice | ০৩:১১ পিএম, ২০২২-০৮-০২
যানজট আর রাজধানী ঢাকা যেন একে অপরের পরিপূরক। অফিস শুরু হওয়ার আগ মুহূর্ত থেকে যানজট শুরু হয় রাজধানীর ব্যস্ততম সড়কগুলোতে।
মঙ্গলবার (২ আগস্ট) সকাল থেকে রাজধানীর বিজয় সরণি, রামপুরা, ফার্মগেট, বনানী, মহাখালীসহ বিভিন্ন স্থানে যানজট থাকতে দেখা যায়। এ সময় যানবাহনগুলোকে ধীরগতিতে চলতে দেখা গেছে।
সবচেয়ে বেশি যানজট ছিল বিজয় সরণি এলাকায়। বিজয় সরণি মোড় পার হতে প্রতিটি যানবাহনকে গড়ে ৩০ মিনিট অপেক্ষা করতে হয়েছে।
বিজয় সরণিতে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্য বলেন, বিজয় সরণি এলাকায় যানবাহনের চাপের কারণে সবসময় যান চলাচলে ধীরগতি থাকে।
নিউমার্কেট থেকে বিমানবন্দরে চলাচল করা বিকাশ পরিবহনের সহকারী বলেন, আগে শুধু বিজয় সরণি ও আসাদ গেটে জ্যাম হতো। এখন এ রুটে বনানীতে রোড ডিভাইডার খুলে দেওয়ায় বনানী পার হতেও ২০-৩০ মিনিট সময় লাগে।
যানজটের বিষয়ে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) নির্বাহী পরিচালক সেলিম রায়হান বলেন, যানজট নিরসনে সরকার নানা উদ্যোগ নিয়েছে। কিন্তু তার বাস্তবায়ন খুবই কম। রাস্তা খোঁড়াখুঁড়ির ক্ষেত্রে কোনো পরিকল্পনা নেই। পৃথিবীর উন্নত দেশগুলোতে কোনো রাস্তা বন্ধ করার আগে সেখানে বিকল্প রাস্তা তৈরি করা হয়। কোন রাস্তায় কোন ধরনের গাড়ি চলতে পারবে সেসব ঠিক করা দরকার।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত