শিরোনাম
Passenger Voice | ১১:১৮ এএম, ২০২২-০৭-৩০
বাংলাদেশের আকাশে গতকাল মহররম মাসের চাঁদ দেখা যায়নি। তাই আজ জিলহজ মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং আগামীকাল রোববার থেকে পবিত্র মহররম মাস গণনা শুরু হবে। সে অনুযায়ী আগামী ৯ আগস্ট মঙ্গলবার সারা দেশে আশুরা পালিত হবে।
গতকাল সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে। সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার।
পরে ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভায় ১৪৪৪ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে পাওয়া তথ্য নিয়ে পর্যালোচনা করা হয়েছে।
শুক্রবার (গতকাল) সন্ধ্যায় বাংলাদেশের আকাশে মহররম মাসের চাঁদ দেখা যাওয়ার খবর পাওয়া যায়নি। ফলে ৯ আগস্ট পবিত্র আশুরা পালিত হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত