জীবানুনাশক দিয়ে মসজিদ পরিস্কার করলো চান্দঁগাও ছাত্রলীগ

Passenger Voice    |    ০২:২০ পিএম, ২০২০-০৩-২৩


জীবানুনাশক দিয়ে মসজিদ পরিস্কার করলো চান্দঁগাও ছাত্রলীগ

চট্টগ্রাম মহানগরীর চান্দঁগাও এলাকায় ছাত্রলীেগর উদ্যোগে ২০১৯ নভেল করোনা ভাইরাস রোধে জীবানুনাশক স্প্রে দিয়ে আকবর মুন্সি মসজিদ পরিষ্কার পরিছন্ন কার্যক্রম পরিচালনা করেছে। চান্দঁগাও থানা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল হাকিম ফয়সালের নের্তৃত্বে এই পরিষ্কার পরিছন্ন অভিযান পরিচালনা করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন, ইমরান আহম্মেদ মুন্না,তাহের ইসলাম, নাঈম উদ্দিন নোবেল, রাইহান, ফারিয়াদ সাকিব,রাকিবুর রাইহান, জিয়াদ, রাব্বি প্রমুখ।

এই বিষয়ে চান্দঁগাও থানা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল হাকিম ফয়সালের বলেন, করোনা রোধে সচেতনার বিকল্প নেই, করোনা ভাইরাসটি ছোঁয়াছে,  পৃথিবীর আরব রাষ্ট গুলো তাদের মসজিদ সমূহ বন্ধ রেখেছে সাময়িক, তারা অনেক মসজিদের কার্যক্রম সীমিত করেছে, আমাদের দেশের মানুষ ধর্মপ্রান ও আবেগি মসজিদ বন্ধ করার মত মানসিক ভাবে এখনো প্রস্তুত নয়, তাই আমরা চেষ্টা করে যাবে মসজিদে কোন অসুস্থ কেউ যাতে প্রবেশ করতে না পারে এবং মসজিদ শতভাগ জীবানু মুক্ত রাখার, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এই মহামারী থেকে রক্ষা পাব।