শিরোনাম
Passenger Voice | ১২:৪৮ পিএম, ২০২২-০৭-২৪
কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে স্বামী-স্ত্রীসহ ৩ জন নিহত হয়েছেন। তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
রোববার (২৪ জুলাই) সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুটুম্বপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফেনীর ভূমি সহকারী কর্মকর্তা গিয়াস উদ্দিন মাহমুদ ফরাজী, তার স্ত্রী জাহানারা আক্তার এবং শ্যালিকা সালমা আক্তার।
ইলিয়টগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রেমধর মজুমদার বলেন, প্রাইভেটকারটি ঢাকা থেকে ফেনী যাচ্ছিল। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীসহ তিনজনের মৃত্যু হয়।
তিনি আরও বলেন, মরদেহ থানায় নেয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত