শিরোনাম
Passenger Voice | ১১:১২ এএম, ২০২২-০৭-২২
প্রথমবারের মতো বাংলাদেশে এসেছেন 'বিলিয়নেরা’ খ্যাত রোমানিয়ান সংগীতশিল্পী ওটিলিয়া ব্রুমা। শুক্রবার (২২ জুলাই) ভোরে ঢাকায় পা রাখেন তিনি।
‘নোকিয়া জি-২১’ ফোনের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিতেই তার আগমন। শনিবার (২৩ জুলাই) বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে অনুষ্ঠিত হবে এ উদ্বোধনী অনুষ্ঠান। এতে লাইভ পারফর্ম করবেন ওটিলিয়া। এর আগে ঢাকায় আসার খবর একটি ভিডিও বার্তার মাধ্যমে নিশ্চিত করেন গায়িকা নিজেই।
ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আসসালামুআলাইকুম বাংলাদেশ, আপনাদের বলতে চাই, আমি প্রথমবারের মতো ঢাকায় আসছি। দেখা হবে আপনাদের সঙ্গে।’
৩০ বছর বয়সী ওটিলিয়ার জন্ম রোমানিয়ার সুসেভায়। ছোটবেলা থেকেই তিনি গানের সঙ্গে জড়িত। তবে ২০১৪ সালে ‘বিলিয়নেরা’ গানটি প্রকাশের পর ব্যাপক পরিচিতি পান। তার এই গান শোনেনি, এমন শ্রোতা খুঁজে পাওয়া দুষ্কর। ইউটিউবে গানটির ভিউ ৫৫ কোটির বেশি। নেট দুনিয়ায় ঝড় তোলা এ গায়িকা এবার এলেন ঢাকায়। এটাই তার প্রথম বাংলাদেশ সফর।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত