শিরোনাম
Passenger Voice | ১০:৫১ এএম, ২০২২-০৭-১৮
ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় একই পরিবারের তিনজন নিহতের ঘটনায় থানায় মামলা হয়েছে।
রোববার (১৭ জুলাই) রাতে নিহত জাহাঙ্গীরের বাবা মোস্তাফিজুর রহমান বাবলু বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে ত্রিশাল থানায় মামলা করেছেন।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতরাতে মামলা হয়েছে। আসামি গ্রেপ্তারে অভিযান চলছে।
আরো পড়ুন: ট্রাকচাপায় মায়ের পেট ফেটে জন্ম নেওয়া শিশুর দায়িত্ব নিলো জেলা প্রশাসন
উল্লেখ্য, শনিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার রাইমনি গ্রামের মোস্তাফিজুর রহমান বাবলুর ছেলে জাহাঙ্গীর আলম (৪০), তার অস্তঃসত্ত্বা স্ত্রী রত্না বেগম (৩০), মেয়ে সানজিদাকে (৬) নিয়ে আল্টাসনোগ্রাফি করাতে ত্রিশালে আসেন। পৌর শহরের খান ডায়াগনোস্টিক সেন্টারের সামনে রাস্তা পারাপারের সময় ময়মনসিংহগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীর আলম, স্ত্রী রত্না বেগম মারা যায় । এ সময় ট্রাকচাপায় রত্না বেগমের কন্যা শিশুর জন্ম হয়।
পরে আহত সানজিদা ও নবজাতককে নিয়ে ত্রিশাল উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সানজিদাকে মৃত ঘোষণা করে নবজাতক বাচ্চাটিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। নবজাতক শঙ্কামুক্ত বলে জানা গেছে।
প্যা.ভ/ত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত