শিরোনাম
Passenger Voice | ০৭:০৬ পিএম, ২০২২-০৭-১৭
গাজীপুরের টঙ্গী রেলস্টেশন এলাকায় আউটার সিগন্যালে তেলবাহী ট্রেনের দুটি বগির চাকা লাইনচ্যুত হয়েছে। তবে বিকল্প রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। আজ রোববার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
টঙ্গী রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আব্দুর রাকিব বলেন, আখাউড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী তেলবাহী ট্রেনটি রোববার দুপুর আড়াইটার দিকে টঙ্গী স্টেশনে প্রবেশ করেছিল। ট্রেনটি ৪ নম্বর প্ল্যাটফর্ম থেকে ৫ নম্বর প্ল্যাটফর্মে প্রবেশের সময় এর পেছনের দুটি বগির চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল ব্যাহত হলেও অপর লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
তিনি আরও বলেন, বিষযটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করলে ক্ষতিগ্রস্ত বগি উদ্ধার করা সম্ভব হবে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত