শিরোনাম
‘সাদা সাদা কালা কালা’
Passenger Voice | ১২:৪৪ পিএম, ২০২২-০৭-১৬
বছরখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল ‘তোমায় আমি পাইতে পারি বাজি’ শিরোনামের একটি গান। ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায় উসকো-খুসকো ও এলোমেলো দাড়িওয়ালা একজন বৃদ্ধ লোক গানটি গাইছিলেন। সঙ্গে নেই কোনো বাদ্যযন্ত্র। সেই বৃদ্ধের নাম ছিল হাশিম মাহমুদ। গানটির গীতিকার ও সুরকারও ছিলেন তিনি নিজে।
বছরখানেক পর আবারও আলোচনায় এসেছেন সেই হাশিম মাহমুদ। সম্প্রতি মেজবাউর রহমান সুমন পরিচালিত ছবি 'হাওয়া' এর ‘সাদা সাদা কালা কালা’ শিরোনামে একটি গান প্রকাশিত হয়েছে। গানটি প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে দেদার শেয়ার হচ্ছে। বলতে গেলে রীতিমতো ভাইরাল। আর এই ভাইরাল গানটিরও গীতিকার ও সুরকার হাশিম মাহমুদ। গেয়েছেন এরফান মৃধা শিবলু।
মজার বিষয় হচ্ছে এই গানে খমক ছাড়া কোনো বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়নি। নৌকার সব কাঠ, বাস, হাঁড়ি-পাতিল বাজিয়ে দীর্ঘদিন ধরে গানটি কম্পোজ করেছেন ইমন চৌধুরী। আর এসব অযন্ত্র বাজিয়েছেন মিঠুন চাকরা।
জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীদের কাছে হাশিম মাহমুদ খুবই পরিচিত এক নাম। যদিও তিনি থাকেন নারায়ণগঞ্জে। সিজোফ্রেনিয়া নামে একটি একটি জটিল মানসিক রোগে আক্রান্ত হাশিম। ফলে চিন্তাধারা ও আচরণে রয়েছে কিছুটা অংসগতি। এসব কারণেই হাশিমের লেখা ও সুর করা গানটি গাওয়ানো হয়েছে আরফান মৃধা শিবলুকে দিয়ে।
প্যা.ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত