শিরোনাম
Tanjin Tanju | ০৮:১২ এএম, ২০২০-০৩-২০
তানজীন তানজু ও জাহাঙ্গীর আলম বাবু।
করোনা ভাইরাস আতঙ্কে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-ময়মনসিংহ সহ দেশের সকল মহাসড়কে যাত্রা পথে বাসের যাত্রীদের যাত্রা বিরতি দেওয়া রেস্তোরাঁ গুলো বন্ধ করে দেয়ার দাবী জানিয়েছে আন্তঃজেলা বাসে চলাচলকারী যাত্রী গণ।
সরেজমিনে প্যাসেঞ্জার ভয়েসের অনুসন্ধানে দেখা যায় ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে প্রায় ১ শত টির মতো বিরতি রেস্তোরাঁ রয়েছে। সেই সকল রেস্তোরাঁ গুলো এক সাথে কয়েকটি পরিবহন কোম্পানির বেশ কয়েকটি বাস এক সাথে বিরতি নিয়ে থাকে। ফলে কয়েক শতাধিক যাত্রী একত্রে রেস্তোরাঁর গণশৌচাগার ব্যবহার, হোটেলে নাস্তা ও খাবার গ্রহন করে থাকেন। এবং এই রেস্তোরাঁ গুলোর পরিবেশ ও তেমন ভাল নেই। ফলে এই বিরতি রেস্তোরাঁ গুলো করোনা ভাইরাসের সংক্রমণের তীব্র ঝুঁকি রয়েছে।
কুমিল্লা অঞ্ছলের বিভিন্ন হাইওয়ে রেস্তোরাঁতে ۔ কিছু অসাধু অতি মুলাফালোভী হোটেল ব্যাবসায়ী তারা যাত্রীদের কাছ থেকে তিনগুন বেশি দামে বিভিন্ন খাদ্য পণ্য বিক্রি করার অভিযোগ করেছে যাত্রীরা।
যাত্রীরা বলছে, এই বিরতি রেস্তোরাঁ গুলো যাত্রীদের কাছ থেকে পণ্যের চড়া দাম নিচ্ছে। গলা কাটা দাম নেওয়ার পরও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের অভিযোগ রয়েছে।
সুয়াগাজী এলাকার হোটেল কানন, চৌদ্দগ্রামের তাজমহল কমপ্লেক্স, ফুড প্যালেস, টাইমস স্কোয়ার, ভিটা ওয়ার্ল্ড, হাইওয়ে ইন রেস্তোরাঁ, ডলি রিসোর্টকে , তৃপ্তি হোটেল, আলেখারচরের মাতৃভান্ডার হোটেল ও রেস্টুরেন্ট, ব্লু ডায়মন্ড হোটেল, ধানসিঁড়ি রেস্তোরা, মায়ামী হোটেল, পদুয়ার বাজারের হোটেল নুরজাহান ও ছন্দু হোটেল, বুড়িচংয়ের মিয়ামী হোটেল, নুরমহল হোটেল, ময়নামতি হাইওয়ে রেস্টুরেন্ট, সৌদিয়া হোটেল, ঝাগুরজুলির আইরিশ হিল, জমজম হোটেল, জাহানারা হোটেল ও বৈশাখী হোটেলে প্যাসেঞ্জার ভয়েসের প্রতিনিধিরা বিভিন্ন পরিবহনের যাত্রীদের সাথে কথা বলে এই তথ্য নিশ্চিত করেছেন।
ফেনীর যাত্রী নূর নবী বলেন, করোনা ভাইরাস আতঙ্কে মহাসড়কের খাবারের হোটেল- বিরতি রেস্তোরাঁ বন্ধ ঘোষণা করা হউক।
যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদ এর চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সদস্য সচিব মোক্তার হোসাইন প্যাসেঞ্জার ভয়েসকে বলেন, করোনা ভাইরাস আতঙ্কে সারা বিশ্বে যে মহামারী পরিস্থিতি তৈরি হয়েছে এই সময়ে দেশের প্রায় সব কিছু নিস্তব্ধ হয়ে গেছে। যেহেতু গণপরিবহন এবং বিরতি রেস্তোরাঁ গুলো করোনা ভাইরাসের জন্য সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে তাই এগুলো আপাতত বন্ধ ঘোষণা করা দরকার। এই বিষয়ে সরকারের সুদৃষ্টি আকর্ষণ করছি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত