শিরোনাম
Passenger Voice | ০৪:৫২ পিএম, ২০২২-০৭-১১
কুমিল্লার লাকসামে ট্রেনের ছাদ থেকে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার বেলা সাড়ে ১২টায় লাকসাম রেলওয়ে জংশনের অদূরে চাঁদপুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে থানার উপ পরিদর্শক সুনীল চন্দ্র সূত্রধর।
নিহত কিশোরের নাম মেহেদী হাসান (১৫)। সে ফেনীর দেবীপুর এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।
উপপরিদর্শক সুনীল বলেন, বেলা সাড়ে বারোটায় চট্টগ্রাম থেকে চাঁদপুর গামে সাগরিকা এক্সপ্রেসের ছাদ থেকে পড়ে কাটা পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। তার শরীর ছয়টি টুকরো হয়েছে। পরে আমরা তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি।
তিনি আরও বলেন, নিহত কিশোরের সহপাঠীদের কাছ থেকে জানতে পেরেছি তারা ফেনী থেকে চাঁদপুর ঘুরতে যাচ্ছিল। লাকসাম জংশনের অদূরের চাঁদপুর রেলগেট এলাকায় পৌঁছলে হাত ফসকে সে ট্রেনের নিচে পড়ে যায়। এসময় তার শরীর ছয় টুকরো হয়ে যায়। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ব্যবস্থা করা হচ্ছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত