একদিনের ব্যবধানে পদ্মা সেতুতে টোল আদায় কমেছে

Passenger Voice    |    ০২:৩২ পিএম, ২০২২-০৭-১০


একদিনের ব্যবধানে পদ্মা সেতুতে টোল আদায় কমেছে

পদ্মা সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৭৯৩টি যানবাহন পারাপার হয়েছে। এ সময় ৩ কোটি ৭৩ লাখ ৮৮ হাজার ৩০০ টাকা টোল আদায় হয়েছে।

রোববার (১০ জুন) সকালে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী মো. আবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী মো. আবুল হোসেন জানান, শনিবার (৯ জুলাই) সর্বাধিক ৩ কোটি ৭৩ লাখ ৮৮ হাজার ৩০০ টাকা টোল আদায় করা হয়েছে। এ সময় ১৯ হাজার ৭৯৩টি যানবাহন পারাপার হয়েছে।

উল্লেখ্য, এর আগে ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা টোল আদায় হয়। এটি এখন পর্যন্ত পদ্মা সেতুর টোল আদায়ের সর্বোচ্চ রেকর্ড।