শিরোনাম
Passenger Voice | ০২:২৭ পিএম, ২০২২-০৭-১০
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পিকআপভ্যানের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ তিনজন নিহত ও একজন আহত হয়েছেন।
রোববার (১০ জুলাই) দুপুরে চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃদুল কান্তি কুরি এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোরে উপজেলার ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সেতুভাঙা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন, বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের মোয়াজ্জেম হোসেন হৃদয় (২১)। তিনি অটোরিকশার চালক ছিলেন। নিহত দুই যাত্রী হলেন, জেলার হাতিয়া উপজেলার হরনী ইউনিয়নের আদর্শ গ্রামের মো. সোহেল (২২) ও একই গ্রামের আমজাদ হোসেন (২৮)। আহত যাত্রী হলেন, বেগমগঞ্জের বাসিন্দা ফোরকান উদ্দিন।
চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃদুল কান্তি কুরি বলেন, আজ রোববার সকালে ঘটনাস্থল থেকে গাড়ি দুটি জব্দ করা হয়েছে। দুজনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আরেকজন ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়েছে। তবে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত