ফাঁকা মহাসড়কে গতি নিয়ন্ত্রণের অনুরোধ পুলিশের

Passenger Voice    |    ১২:৪৬ পিএম, ২০২২-০৭-১০


ফাঁকা মহাসড়কে গতি নিয়ন্ত্রণের অনুরোধ পুলিশের

কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন বলেছেন, নারায়ণগঞ্জ এলাকার ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এখন একেবারে ফাঁকা। প্রতি বছর দুই ঈদে এ ফাঁকা সড়কে গাড়ির দ্রুতগতির কারণে ঘটে অনেক দুর্ঘটনা। এতে ঝরে যায় অনেক তাজা প্রাণ।

রোববার (১০ জুলাই) সকালে চালকদের বিশেষভাবে অনুরোধের বার্তা দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন বলেন, ঈদের এ সময়টায় ফাঁকা মহাসড়কে চলাচলে চালকদের গতি নিয়ন্ত্রণে রাখতে বিশেষভাবে অনুরোধ। প্রতি বছর ঈদের সময়টায় ফাঁকা সড়কে অনেক মোটরসাইকেল দুর্ঘটনার ঘটে। এছাড়া বহু গাড়িও দুর্ঘটনার কবলে পড়ে। এজন্য এবার চালকদের আমি বিশেষভাবে অনুরোধ করছি যেন মহাসড়কে দ্রুতগতিতে মোটরসাইকেল বা গাড়ি না চালায়।

তিনি আরও বলেন, এখন সড়ক ফাঁকা, যানজটহীন, তাই দ্রুতগতিতে গাড়ি চালানোর প্রয়োজন পড়েনা। আশা করছি আমাদের অনুরোধ রাখবেন চালকরা। তবুও পথে পথে আমরা তল্লাশি চৌকি রেখেছি।