শিরোনাম
Passenger Voice | ০১:০০ পিএম, ২০২২-০৭-০৯
পদ্মা সেতুর রেকর্ড ভেঙে টাঙ্গাইলে নতুন করে আবারও বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ে রেকর্ড সৃষ্টি হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় সেতুর দুইপাড়ে টোল আদায় হয়েছে প্রায় সাড়ে ৪ কোটি টাকা।
শনিবার (৯ জুলাই) সকালে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী এহসান মাসুদ বাপ্পী এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, বঙ্গবন্ধু সেতুতে শুক্রবার (৮ জুলাই) সকাল থেকে শনিবার (৯ জুলাইা) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দুইপাড়ে টোল আদায় হয়েছে ৩ কোটি ৯০ লাখ ৬ হাজার ৫০ টাকা। এ সময় সেতুতে যানবাহন পারাপার হয়েছে ৪১ হাজার ৮১৭টি। এরই মধ্যে বঙ্গবন্ধু সেতুর পূর্ব টোল প্লাজা অতিক্রম করেছে ২৯ হাজার ৭২টি পরিবহন। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৫৮ লাখ ৬৫ হাজার টাকা। অন্যদিকে সেতুর পশ্চিমপ্রান্ত টোল প্লাজা অতিক্রম করেছে ১২ হাজার ৮৭৮টি পরিবহন। এর বিপরীতে ১ কোটি ৩১ লাখ ৯৫ হাজার ৫০ টাকা।
এদিকে এর আগে বঙ্গবন্ধু সেতুতে বৃহস্পতিবার (৭ জুলাই) সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দুইপাড়ে টোল আদায় হয়েছিল ৩ কোটি ৪০ লাখ ৭ হাজার ৭০০ টাকা। এ সময় পরিবহন পারাপার হয়েছিল ৪৩ হাজার ৫৯৫টি। বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী এহসান মাসুদ বাপ্পী বলেন, বঙ্গবন্ধু সেতুতে আবারও টোল আদায়ে রেকর্ড হয়েছে। মহাসড়কে পরিবহনের চাপ রয়েছে। গেল ২৪ ঘণ্টায় সেতুতে সর্বোচ্চ টোল আদায় হয়েছে।
উল্লেখ্য, ঈদুল ফিতরের গত ২৯ এপ্রিল সর্বশেষ বঙ্গবন্ধু সেতু দিয়ে ৪৪ হাজার ২৭৪টি পরিবহন পারপারের বিপরীতে সেতুতে টোল আদায় হয়েছিল ৩ কোটি ১৯ লাখ ৭ হাজার ২০০ টাকা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত