শিরোনাম
Entertainment desk | ০৪:৪০ পিএম, ২০২০-০৩-১৯
নির্ধারিত দিনের একদিন আগেই দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরেছেন বাংলাদেশি মডেল ও অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলার স্বামী পরিচালক সৃজিত মুখার্জি।
বৃহস্পতিবার সৃজিতের তার পরবর্তী ধারাবাহিক কাকা বাবুর শুটিং শেষ করে জোহানেসবার্গ বিমানবন্দর থেকে দুবাই হয়ে কলকাতা বিমানবন্দরে অবতরণ করে।
কলকাতায় তারা সকাল ৮টা নাগাদ পৌঁছান। এ সময় তার মুখে মাস্ক পরা ছিল। সেই অবস্থায় গণমাধ্যমের সঙ্গে তিনি কথা বলেন।
সৃজিত জানিয়েছেন, করোনায় আক্রান্ত ১৬ দেশের মধ্যে আফ্রিকা নেই। এ কারণে তার আইসোলেশন সেন্টরে যাওয়ার প্রয়োজন হয়নি।
তবে পরবর্তী দুই সপ্তাহের জন্য তিনি নিজেই হোম কোয়ারেন্টিনে থাকবেন। পাশাপাশি বিমানবন্দর কর্তৃপক্ষের করোনাভাইরাস সংক্রান্ত সব ধরনের পরীক্ষাতেই প্রাথমিকভাবে পাশ করেছেন তিনি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত