শিরোনাম
Passenger Voice | ০৭:৫৫ পিএম, ২০২২-০৭-০৮
ঈদ উপলক্ষে রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ। তবে পথে পথে ভোগান্তি দেখা গেছে। একইসঙ্গে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। শুক্রবার (৮ জুলাই) গাবতলী বাস টার্মিনাল ঘুরে এমন চিত্র দেখা গেছে।
মো. ফয়সাল বিশ্বাস নামে এক যাত্রী বলেন, ‘গাবতলী থেকে পাটুরিয়া ঘাটে যেতে ভাড়া ১০০ টাকা। সেখানে ৬০০ টাকা নেওয়া হচ্ছে।’
সকাল থেকে অনেকে টিকিটের জন্য অপেক্ষা করছেন। দুপুর গড়িয়ে বিকেল হলেও টিকিট মিলেনি। অনেকে ট্রাক ও পিকআপে করে বাড়ি ফিরছেন।
এছাড়া ঢাকার ভেতরে বাসের সংকট রয়েছে। অনেকে পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছে। দুই একটা বাস মিললেও ভাড়া বেশি রাখছেন বলে অভিযোগ করেছেন যাত্রীরা।
এর আগে গতকাল বৃহস্পতিবার (৭জুলাই) ঈদুল আজহার আগে শেষ কর্মদিবস দিবস ছিলো। এদিন সকাল থেকেই রাজধানীর বিভিন্ন রেল-বাস স্টেশনে ঘরমুখী মানুষের ভিড় দেখা যায়। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকার পরেও গণপরিবহণ না পেয়ে পিকআপ ও ট্রাকে করে অনেকে বাড়িতে যায়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত