যাত্রীর চাপে বগি ক্ষতিগ্রস্ত, বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ে ৪ ঘণ্টা আটকে আছে ট্রেন

Passenger Voice    |    ১১:১৪ এএম, ২০২২-০৭-০৮


যাত্রীর চাপে বগি ক্ষতিগ্রস্ত, বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ে ৪ ঘণ্টা আটকে আছে ট্রেন

অতিরিক্ত যাত্রীর কারণে ট্রেনের পাঁচটি বগি ক্ষতিগ্রস্ত হওয়ায় সাড়ে চার ঘণ্টা ধরে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ে রেলস্টেশনে আটকে রয়েছে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি।

শুক্রবার (৮ জুলাই) সকাল ৬টা থেকে পৌনে ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রেনটির ক্ষতিগ্রস্ত বগিগুলো মেরামতের কাজ চলছিল।

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনের বুকিং মাস্টার রেজাউল ইসলাম জানান, অতিরিক্ত যাত্রীর কারণে ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটির পাঁচ/ছয়টি বগির চাকার ওপরে থাকা স্প্রিং নষ্ট হয়ে গেছে। সেগুলো মেরামতের কাজ চলছে।

শেষ হলেই ট্রেনটি পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে যাবে।