শিরোনাম
Passenger Voice | ১১:১০ এএম, ২০২২-০৭-০৮
বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যান চারটি প্রাইভাটাকারকে চাপা দিয়েছে। গতকাল বৃহস্পতিবার দিনগত রাত আড়াইটার দিকে এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজার কাছে এ দুর্ঘটনা ঘটে।
হাসাড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) উৎপল দাশ জানান, এ ঘটনায় বেশ কয়েজন আহত হলেও কেউ নিহত হয়নি। তবে কতজন আহত হয়েছেন সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাতে পারেননি তিনি। তিনি বলেন, রাত আড়াইটার দিকে এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজার কাছে একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে অন্য লেনে চলে যায়। এতে চারটি প্রাইভেটকার চাপা পড়ে।
এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকায় পাঠানো হয়েছে। রেকার দিয়ে কাভার্ডভ্যান ও ক্ষতিগ্রস্ত প্রাইভেটকারগুলো সরানোর চেষ্টা চলছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত