শিরোনাম
Passenger Voice | ০৯:১৪ এএম, ২০২২-০৭-০৮
‘রংপুর এক্সপ্রেস’ ট্রেনের ৯ ও ১১ জুলাইয়ের আপ-ডাউন যাত্রা বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে।
রেলওয়ের লালমনিরহাট বিভাগে কর্মকর্তাদের মধ্যে নন-মুসলিম কর্মচারী না থাকায় ট্রেনটির দুই দিনের যাত্রা বাতিল করেছে কর্তৃপক্ষ। বুধবার (৬ জুলাই) বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মো. আব্দুল আওয়াল স্বাক্ষরিত এক চিঠিতে সংশ্লিষ্টদের এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। ওই চিঠিতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
চিঠিতে বলা হয়েছে, আগামী ৯ জুলাই রংপুর এক্সপ্রেস (৭৭২) ট্রেনটি রংপুর-ঢাকা রুটে চলাচল করবে না। এ ছাড়াও ১১ জুলাই ঢাকা-রংপুর রুটে রংপুর এক্সপ্রেস (৭৭১) চলাচল করবে না।
রেলওয়ের লালমনিরহাট বিভাগে কর্মরতদের মধ্যে অমুসলিম রানিং কর্মচারী না থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে চিঠিতে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত