শিরোনাম
Passenger Voice | ০৪:৪৮ পিএম, ২০২২-০৭-০৭
ঈদুল আজহাকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। ফলে বঙ্গবন্ধু সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ৪০৭টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৭২ লাখ ৩৩ হাজার ৫০ টাকা।
বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী এ তথ্য নিশ্চিত করেছেন। এরই মধ্যে সেতু পূর্ব পাড়ে ১৮ হাজার ৯৪০টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ২৫ লাখ ১৪ হাজার ৩০০ টাকা।
এদিকে সিরাজগঞ্জের সেতু পশ্চিম পাড়ে ১৫ হাজার ৪৮৩টি যানবাহন পারাপার হয়। এ সময় টোল আদায় হয়েছে ১ কোটি ৪৭ লাখ ১৮ হাজার ৭৫০ টাকা।
বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী জানান, গাড়ির চাপ ধীরে ধীরে বাড়ছে। সেতুর পূর্ব ১১টি টোলপ্লাজা ও পশ্চিম পাড়ে ৯টি টোলপ্লাজার উভয় পাশে, মোট ২০টি পয়েন্টে টোল আদায় করা হচ্ছে। গত ঈদে উভয়পাশে ১৮ পয়েন্ট টোল আদায় করা হয়। এ ঈদে দুটি টোল বেশি স্থাপন করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত