শিরোনাম
Passenger Voice | ০৩:২১ পিএম, ২০২২-০৭-০৭
ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে পরিচালিত ৩টি ‘ক্যাটল স্পেশাল ট্রেন’ ট্রেন ঢাকায় এসেছে। এর মধ্যে পূর্বাঞ্চল জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার থেকে এসেছে দুটি ট্রেন এবং পশ্চিমাঞ্চল চাঁপাইনবাবগঞ্জ থেকে এসেছে একটি ট্রেন। এসব ট্রেনে প্রায় এক হাজার গরু-ছাগল ঢাকায় আনা হয়েছে।
বৃহস্পতিবার (৭ জুলাই) রেলপথ মন্ত্রণালয়েল সিনিয়র তথ্য অফিসার মো. শরিফুল আলমের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্যাট্ল স্পেশাল প্রথম ট্রেনে প্রতি ওয়াগনে ১৬টি হারে মোট ২৫টি ওয়াগনে ৪০০টি গরু নিয়ে ঢাকায় এসেছে ট্রেন। বুধবার জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার থেকে দুপুর ২টায় ছেড়ে ইসলামপুর বাজার হয়ে ট্রেনটি ঢাকা পৌঁছে আজ ভোর ৪টা ৪০ মিনিটে।
ক্যাটল স্পেশাল দ্বিতীয় ট্রেন দেওয়ানগঞ্জ বাজার থেকে ১৮টি ওয়াগনে ১৬টি হারে ২৮৮টি গরু, ইসলামপুর বাজার থেকে সাতটি ওয়াগনে ১১২টি গরুসহ মোট ২৫টি ওয়াগনে ৪০০টি গরু নিয়ে ঢাকায় পৌঁছে আজ সকাল ৯টা ৪৫ মিনিটে। এ দুটি ট্রেনে মোট গরু আসে ৮০০টি এবং ভাড়া আদায় হয় মোট ৩ লাখ ৯৮ হাজার ১১০ টাকা।
এছাড়াও ক্যাটল স্পেশাল তৃতীয় ট্রেন পশ্চিমাঞ্চল চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও বড়াল ব্রিজ থেকে মোট ৩৬টি গরু ও ১৬০টি খাসি নিয়ে বুধবার বিকেল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ থেকে রওনা হয়ে ঢাকা স্টেশনে পৌঁছে আজ সকাল সাতটায়। এ ট্রেন থেকে মোট ভাড়া আদায় হয় ৪২ হাজার ১২০ টাকা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত